বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার সমালোচনার শিকার নেইমার

পিএসজির ত্রয়ী হিসেবে খ্যাত লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। তাদের নিয়ে পরশু রাতে রেঁনের বিপক্ষে হেরেছে প্যারিসিয়ানরা। তবে হারের পর সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ফরাসি সংবাদ মাধ্যম লেকিপ তার তীব্র সমালোচনা করেছে। ২০১৭ সালে দলবদলে দামের (২২ কোটি ২০ লাখ ইউরো) বিশ্ব রেকর্ড গড়ে ব্রাজিলিয়ান তারকাকে বার্সেলোনা থেকে উড়িয়ে আনে পিএসজি। কিন্তু রেকর্ডগড়া দামে নেইমারকে এনে পিএসজির কতটা লাভ হয়েছে, ফরাসি ক্লাবটিতে পাঁচ মৌসুম কাটিয়ে দেওয়ার পর ব্রাজিল ফরোয়ার্ডকে নিয়ে এই প্রশ্ন তুলেছে লেকিপ। নেইমার এ মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচে ১৫ গোল করেছেন। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৩ গোল। আগের পাঁচ মৌসুম মিলিয়ে পিএসজির হয়ে নেইমার এ পর্যন্ত চারবার লিগ জিতেছেন। ঘরোয়া আরও কয়েকটি প্রতিযোগিতার ট্রফি জিতেছেন পিএসজির হয়ে। কিন্তু চ্যাম্পিয়নস লিগ জিততে পারেননি। অথচ আরাধ্য চ্যাম্পিয়নস লিগ জিততেই স্কোয়াডকে ‘চাঁদের হাট’ বানিয়েছে পিএসজি। নেইমার সেই হাটের প্রথমজন। কাঙ্ক্ষিত সে ইউরোপসেরার টুর্নামেন্ট এখনো জিততে না পারায় নেইমারকে নিয়ে এমনিতে সমালোচনা কম হয় না। প্রতি দলবদলের মৌসুমেই তাঁর পিএসজি ছাড়ার গুঞ্জন শোনা যায়। হয় পিএসজি তাকে বেচে দিতে চায় কিংবা নেইমার ক্লাব ছাড়তে চান—সংবাদমাধ্যমে এমন কথা নতুন কিছু না। এবার লেকিপের সমালোচনার ভাষা বেশ কড়া, ‘সপ্তাহের মাঝে অঁজের বিপক্ষে ম্যাচের মতো ব্রাজিলিয়ান তারকা বল পেতে বেশি নিচে নেমেছেন। নিজে নিজেই পার্থক্য গড়ে দেওয়ার চেষ্টা করেছেন অনেক সময়। ফলে কঠিন কিছু জায়গায় বল হারিয়েছেন এবং রেঁনের সীমানায় কোনো বিপদ তৈরি করতে পারেননি। বায়ার্নের মুখোমুখি হওয়ার মাসখানেক আগে এমন পারফরম্যান্স দুশ্চিন্তার।’ ফরাসি সংবাদমাধ্যম ‘আরএমসি’র সংবাদকর্মী দানিয়েল রিওলোও নেইমারের তুমুল সমালোচনা করেছেন। তার ভাষায়, ‘আমরা কি বুঝতে পারছি, বেতন ও দলবদল খরচ বিবেচনায় নেইমার ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় ব্যর্থতা? এর চেয়ে বড় ব্যর্থতার নজির আমার মাথায় নেই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এবার সমালোচনার শিকার নেইমার

প্রকাশিত সময় : ০৯:৩৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩