প্রশ্ন : কোরআন মাজিদ স্পর্শ, তেলাওয়াত এবং জিকির-আজকারের জন্য যে অজু বা তায়াম্মুম করা হয়, ওই অজু কিংবা তায়াম্মুম দিয়ে নামাজ আদায় করা কি শুদ্ধ?
-মো. আতাউর রহমান, রামপুরা, ঢাকা
উত্তর : কোরআন স্পর্শ, তেলাওয়াত ও জিকির-আজকারের জন্য যে অজু করা হয়, ওই অজু দিয়ে নামাজ আদায় শুদ্ধ। পক্ষান্তরে কোরআন মাজিদ স্পর্শ, তেলাওয়াত ও জিকির-আজকারের জন্য যে তায়াম্মুম করা হয়, ওই তায়াম্মুম দিয়ে নামাজ আদায় বিশুদ্ধ হবে না। বরং নামাজ আদায়ের জন্য নতুন করে তায়াম্মুম করতে হবে। ফতোয়া কাসেমিয়া : ৫/৫০
উত্তর প্রদান : মুহাম্মদ আতিকুর রহমান, জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম, মাসকান্দা, ময়মনসিংহ

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























