বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাবরের বিরুদ্ধে সতীর্থের প্রেমিকার সঙ্গে যৌন আলাপচারিতার অভিযোগ

পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সময়টা ভালো যাচ্ছে না। মাঠে সাফল্য পাচ্ছেন না, সাবেকরা সমালোচনায় মেতেছেন। এর মধ্যে উঠে এলো সতীর্থের প্রেমিকার সঙ্গে যৌন আলাপচারিতার মতো গুরুতর অভিযোগ। ওই সতীর্থকে দলে রাখার শর্তে তার প্রেমিকার সঙ্গে এই আলাপ চালিয়ে যেতেন বাবর। খালি গায়ে বাবরের ছবিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে পুরো বিষয়টির সত্যতা এখনো অস্পষ্ট। কোন সতীর্থের প্রেমিকা এসবও জানা যায়নি এখন পর্যন্ত। ডাক্তার নিমো যাদব নামে একটি ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে প্রথমে এটি প্রকাশ্যে আসে। বাবরের দুটি অস্পষ্ট ছবি ও ইনস্টাগ্রামের একটি পোস্টের স্ক্রিনশট জুড়ে দিয়ে তিনি লেখেন, ‘বাবর আজম পাকিস্তান দলের এক সদস্যের প্রেমিকার সঙ্গে যৌন আলাপ চালিয়ে যাচ্ছে। তাকে সে প্রতিশ্রুতি দিয়েছে তার প্রেমিক কখনো দল থেকে বাদ যাবে না যদি সে যৌন আলাপ চালিয়ে যায়।’ ২০২০ সালেও বাবরের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা হয়েছিল। সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন পাক অধিনায়ক। এবার এই অভিযোগ নিয়ে ইতোমধ্যে দুই ভাগ হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। কেউ বলছেন বাবরকে ফাঁসানো হচ্ছে, আবার কেউ বাবরকে দোষী মনে করছেন। টুইটারে ‘স্টে স্ট্রং বাবর আজম’ নামে হ্যাশট্যাগ এখন ট্রেন্ডিং। এর মধ্যে বাবর সিডনি হারবার ব্রিজের সামনে একটি হাস্যোজ্বল ছবি পোস্ট করে টুইটারে লেখেন, ‘সুখী হতে খুব বেশি কিছু লাগে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাবরের বিরুদ্ধে সতীর্থের প্রেমিকার সঙ্গে যৌন আলাপচারিতার অভিযোগ

প্রকাশিত সময় : ০৩:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩