শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশিদের পদলেহন করে সুবিধা পায়নি বিএনপি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করার জন্য সভা সমাবেশ করেছে। তারা নৈরাজ্যের মধ্য থেকে বের হতে পারেনি। যার বহিঃপ্রকাশ চট্টগ্রামে পুলিশের উপর হামলার ঘটনা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, তারা (বিএনপি) দেশে একটা অশান্তি তৈরির জন্য নতুন নতুন কর্মসূচি দিচ্ছে। তাই ভবিষ্যতে বিএনপির সমাবেশ নিয়ে আরও সতর্ক থাকতে হবে। তাদেরকে এমন সভা সমাবেশ করতে দেয়া হবে কিনা সেটা নিয়ে ভাববে সরকার। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী আরও বলেন, বিদেশিদের কাছে বিএনপির পদলেহন করে কোনো লাভ হয়নি, বিএনপির হাঁকডাক অন্তঃসার শূন্য হয়ে পড়ায় তারা আবোল তাবোল বলা শুরু করেছে। বিএনপির উপর কোনো দমন-পীড়ন চালাচ্ছে না আওয়ামী লীগ। বরং তারা ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগের উপর নৃশংস দমন-পীড়ন চালিয়েছিল- যোগ করেন মন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিদেশিদের পদলেহন করে সুবিধা পায়নি বিএনপি: তথ্যমন্ত্রী

প্রকাশিত সময় : ০৪:০০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩