নাটোরের সিংড়া ও গুরুদাসপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বাজারজাত করার অভিযোগে ছয় ব্যবসায়ীকে দুই লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৫০০ কেজি ভেজাল গুড় ও ৩৪ হাজার লিটার ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে র্যাবের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। র্যাবের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৮ জানুয়ারি) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) যৌথভাবে জেলার গুরুদাসপুর ও সিংড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গুরুদাসপুর থানার কুমারখালী গ্রামের মেসার্স ভাই ভাই ট্রেডার্সের মালিক মো. আব্দুল হান্নান শেখকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে সিংড়ায় সোহেল গুড় ভান্ডারের মালিক মো. সোহেল রানাকে (৩৪) ২০ হাজার টাকা, নুরুজ্জামান গুড় ভান্ডারেরমো. নুরুজ্জামান ইসলামকে (৫০) ৩৫ হাজার টাকা, আজহারুল গুড় ভান্ডারের মো. আজহারুল ইসলামকে (৪৭) ২৫ হাজার টাকা, তফিকুল গুড় ভান্ডারের মো. তৌফিকুল ইসলামকে (৪৫) ১৫ হাজার টাকা এবং শাহিন গুড় ভান্ডারের মালিক মো. শাহাদাৎ হোসেন শাহিনকে (৪২) ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও এসব কারখানা থেকে ১৫ হাজার ৫০০ কেজি ভেজাল গুড় ও ৩৪ হাজার লিটার ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব- ৫) সিপিসি-২, নাটোর ক্যাম্পের কম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ও কম্পানী উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর।
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
সিংড়ায় বিপুল পরিমাণ ভেজাল গুড়, প্রায় পৌনে ৩ লাখ টাকা জরিমানা
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ০২:১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
- ১০৭
Tag :
সর্বাধিক পঠিত


























