শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাত্র একজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাত্র একজন নতুন ডেঙ্গু রোগী ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে সারাদেশে মোট ৭৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪০ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। গত ১ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৪৫৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হন। এর মধ্যে ঢাকায় ২১৬ জন এবং ঢাকার বাইরে ২৩৯ জন। একই সময়ে সারাদেশে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত মোট ডেঙ্গুরোগী ৩৭৬ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ১৮০ জন, ঢাকার বাইরে ১৯৬ জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যামোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গত ২৪ ঘণ্টায় একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রকাশিত সময় : ০৯:৩৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩