আইনজীবীদের কথায় বিচারক বদলি হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (২১ জানুয়ারি) রাজধানীর বিচার প্রশিক্ষণ ইউনিস্টিউটে অতিরিক্ত জেলা জজদের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, আমার বড় পরিচয় আমি একজন আইনজীবী। আমি মনে করি একজন বিচারকের প্রতি সম্মানটা স্বাভাবিকভাবে আসা উচিত। বার ও বেঞ্চের ভালো সম্পর্ক ছাড়া সাধারণ মানুষ ন্যায় বিচার পায় না। সম্প্রতি বার ও বেঞ্চের মধ্যে কিছুটা অসহিষ্ণুতা লক্ষ্য করছি। এটা কাম্য নয়। তিনি বিচারকদের উদ্দেশে বলেন, সমস্যা সমাধানে বিচারকদের বড় ভাইয়ের ভূমিকা পালন করতে হবে। তাহলে সমস্যা কমে আসবে। সমস্যা হলে তা ব্যক্তি পর্যায়ে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন আইনমন্ত্রী। বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে কর্মশালায় আইন সচিব মো. গোলাম সারওয়ার
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
আইনজীবীদের কথায় বিচারক বদলি হবে না
-
রিপোর্টারের নাম - প্রকাশিত সময় : ০৬:২০:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
- ১০৫
Tag :
সর্বাধিক পঠিত


























