সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কবিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে সায়মা ইসলাম নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সায়মার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার বেলা ১১টার দিকে পশ্চিম সোনাদিয়া গ্রামের আবদুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। 

দুপুরে শিশুটিকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু সায়মাকে মৃত ঘোষণা করেন।  মৃত সায়মা ইসলাম ওই গ্রামের কামাল উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সকালে বাড়ির অন্য শিশুদের সঙ্গে বাড়ির আঙিনায় খেলাধূলা করছিল শিশু সায়মা। সকাল সাড়ে ১০টা থেকে তাকে বাড়ির কোথাও দেখতে না পেয়ে খোজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন। 

এর এক পর্যায়ে বাড়ির পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় সায়মাকে দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের লোকজন। তাদের ধারণা, খেলতে গিয়ে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে গিয়ে মারা যায় সায়মা।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খেলার সময় পরিবারের লোকজনের অজান্তে শিশুটি পুকুরে পড়ে মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কবিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত সময় : ০৬:৫১:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩