নরসিংদীর পলাশে একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন সুমি আক্তার নামে এক মা। এর মধ্যে দুটি মেয়ে ও একটি ছেলে। বুধবার (২৫ জানুয়ারি) রাত ৯টায় একটি বেসরকারি হাসপাতালে অপারেশনের মাধ্যমে তিন শিশুর জন্ম হয়। ওই হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে ডা. খাদিজা বেগমের তত্বাবধানে তিনটি নবজাতকের জন্ম হয়। মা ও নবজাতকরা সুস্থ আছেন। সুমী আক্তার ঘোড়াশাল পৌরসভার খানেপুর এলাকার আবু তালেবের স্ত্রী। তাদের ঘরে ১২ বছর ও ১০ বছর বয়সের আরও দুটি ছেলে রয়েছে।
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নরসিংদীতে একসঙ্গে ৩ সন্তানের জন্ম
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১১:২৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
- ১২৮
Tag :
সর্বাধিক পঠিত



























