শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে  সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার 

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে জাকির হোসেন (২৯) নামে ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে মৌলভীবাজার সদর মডেল থানার অন্তর্গত শেরপুর পুলিশ ফাঁড়ির এএসআই মোশাহিদ কামাল সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে  হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার  পারকুল গ্রাম থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাকির হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হন ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জাকির হোসেন  সিআর- ৪১৮/২০(নবীগঞ্জ) মামলায় যৌতুক নিরোধ আইন ২০১৮ এর ৩ ধারায় ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ০৬ মাসের কারাদণ্ডের আদেশপ্রাপ্ত আসামী।

গ্রেফতারকৃত জাকির হোসেন মৌলভীবাজার সদর উপজেলার  খলিলপুর গ্রামের তৈয়ব উল্লাহর ছেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে  সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার 

প্রকাশিত সময় : ১০:৪৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩