টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মোঃ হুমায়ুন কবির ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তারা। এসময় বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাতে অংশ নেন। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা ও প্রাইভেট ইউনিভার্সিটি এসোসিয়েশনের চেয়ারম্যান, শেখ কবির হোসেনের সাথে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বঙ্গবন্ধুর সমাধিতে রাবি উপ-উপাচার্য, শিক্ষক সমিতির শ্রদ্ধা
-
বশেমুরবিপ্রবি প্রতিনিধি: - প্রকাশিত সময় : ১০:৩৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
- ১৩২
Tag :
সর্বাধিক পঠিত



























