শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ৬৬

রাজশাহী মহানগর ও জেলা পুলিশের অভিযানে ৬৬জনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত এ অভিযান চালায় থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক ব্যবসায়ী ও সেবী রয়েছে। নগর পুলিশ জানায়, রাজশাহী মহানগর পুলিশের অভিযানে ১৭ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে নগরীর রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ৫ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ২০ গ্রাম হেরোইন, ৪ লিটার চোলাইমদ ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। জেলা পুলিশ জানায়, রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৫৯ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে গোদাগাড়ী মডেল থানা ৮ জন, তানোর থানা ২ জন, মোহনপুর থানা ৪ জন, বাগমারা থানা ১০ জন, দুর্গাপুর থানা ৩ জন, পুঠিয়া থানা ৯ জন, চারঘাট মডেল থানা ১৬ জন ও বাঘা থানা ৭ জনকে আটক করে। যার মধ্যে ৪১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১০ জনকে মাদকদ্রব্যসহ ৮ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ৬৬

প্রকাশিত সময় : ০৫:০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩