শীতকাল মানেই প্রতিটি ঘরে ঘরে রকমারি পিঠা তৈরির উৎসব । এসময় ছোট-বড় সকলেই পিঠা খাওয়ার আনন্দে মেতে উঠে।
১৩ ফেব্রুয়ারী ২০২৩ সোমবার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান পরিবার মেতে উঠে পিঠা উৎসবের আনন্দে। সমাজবিজ্ঞান বিভাগ সেজে উঠে বসন্তের রূপ আর রঙের ছটায়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পিঠা উৎসব হয়ে উঠে প্রাণবন্ত।
এবারের বসন্ত বরণ ও পিঠা উৎসব-১৪২৯ -এর উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক এবং সম্মানিত রেজিস্ট্রার জনাব সুরঞ্জিত মন্ডল। পরে সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার বসন্ত বরণ ও পিঠা উৎসব-১৪২৯ পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদান করেন।
অনুষ্ঠানটি তত্ত্বাবধায়ন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ফয়জার রহমান।
এই আগমনী অনুষ্ঠানে সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষকগণও অংশগ্রহণ করেন।

রিপোর্টারের নাম 

























