বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে ওয়ান সুটারসহ ৪ দস্যু আটক

সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন সূর্যমুখী খালে চার বনদস্যুকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছে একটি ওয়ান সুটার, একটি একনালা বন্দুক, রামদা, লোহার হাতুড়ি, সাতটি সীসার কার্তুজ, টেপ ও গামছা পেয়েছে পুলিশ।  মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরে বাগেরহাট জেলা গোয়েন্দা ও মোংলা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বাগেরহাট জেলা পুলিশ সুপার (এসপি) কে এম আরিফুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। আটক বনদস্যুরা হলেন মোঃ ফজলু শেখ (৪২), মজনু শেখ (৩০), শাহাদাৎ মোড়ল (৪০) ও ফয়সাল শেখ (৩২)। এদের সবার বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে। পুলিশ সুপার আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার ওসি সুরেশ চন্দ্র হালদার ও মোংলা থানার ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে সুন্দরবনের শ্যালা নদীতে অভিযান চালানো হয়। এসময় শ্যালা নদী সংলগ্ন সূর্যমুখী খালে কাঠের নৌকা এবং অস্ত্রসহ এসব দস্যুদের আটক করা হয়।  পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সুন্দরবনে ওয়ান সুটারসহ ৪ দস্যু আটক

প্রকাশিত সময় : ০১:২৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩