শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ৪০ লাখ টাকার হেরোইনসহ নারী গ্রেফতার 

রাজশাহীতে ৪০০ গ্রাম হেরোইনসহ এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। বুধবার র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে, মঙ্গলবার রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডিমভাংগা মাদারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী এলিনা বেগম গোদাগাড়ী উপজেলার ডিমভাংগা মাদারপুর এলাকার মাসুদ রানা ওরফে মাসুদের স্ত্রী। র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডিমভাংগা মাদারপুর এলাকায় এক ব্যক্তির বসতবাড়িতে হেরোইন বিক্রির জন্য মজুত রাখা হয়েছে। মঙ্গলবার রাতে র‍্যাব-৫ এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ির চারদিক ঘেরাওকালে এক মহিলা গেট খুলে পালানোর চেষ্টা করেন। এ সময় নারী র‌্যাব সদস্যের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গোদাগাড়ী থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে ৪০ লাখ টাকার হেরোইনসহ নারী গ্রেফতার 

প্রকাশিত সময় : ০৮:৫৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩