শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, দুই শিশু গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়ার ইরানী পাহাড় রোহিঙ্গা ক্যাম্পে দুই শিশুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদেরকে হাসপাতালে নেয়া হচ্ছে। বুধবার দুপুর ১২টার দিকে উখিয়া আওতাধীন ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিশুরা হলো ৮ নম্বর ক্যাম্পের ওবায়দুল হকের মেয়ে উম্মে হাফসা (১১) ও একই ক্যাম্পের আব্দুল খালেকের ছেলে আবুল ফয়েজ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘উখিয়া ইরানী পাহাড় রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলি হয়। এত দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছেন। আহত দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’ এ ঘটনার পর অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, দুই শিশু গুলিবিদ্ধ

প্রকাশিত সময় : ০৮:০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩