বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কোহলিকে প্রকাশ্যে চুমু তরুণীর, নেট দুনিয়ায় তোলপাড় (ভিডিও) 

ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে এক নজর দেখতে চান না এমন সমর্থক খুঁজে পাওয়া দুষ্কর। অস্ট্রেলিয়ার বিপক্ষে দিল্লি টেস্টে ছুঁয়েছেন ২৫ হাজার রানের মাইলফলক। ভেঙেছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের রেকর্ড। এসব কীর্তির মাঝে এবার নতুন করে আলোচনায় বিরাট। 

সম্প্রতি ভারতের এই তারকা ক্রিকেটাকে এক তরুণীর চুমু দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে রীতিমত তোলপাড় শুরু হয়েছে। মূলত দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে ভারতের জার্সি পরে ব্যাট হাতে কোহলির একটি মোমের মূর্তি বসানো রয়েছে। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, সেই মূর্তির ঠোঁটে ঠোট রাখছেন এক তরুণী। তাঁর চোখেমুখে ভালবাসার ছাপ। কেবল তা-ই নয়, তার পরেই নিজের গালটিও তিনি বাড়িয়ে দিচ্ছেন কোহলির মূর্তির দিকে।

কোহলির অনুরাগীর এমন কাণ্ড দেখে নেটাগরিকরা নানা রকম মন্তব্য করেছেন। এক জন লিখেছেন, ‘‘এমন তরুণীদের থেকে মূর্তিগুলিও সুরক্ষিত নয়।’’ আর এক জন লিখেছেন, ‘‘বৌদি এই ভিডিয়োটি দেখলে ওঁর ঠোঁটই কেটে দেবেন!’’ এই ঘটনার পর এখনও কোনও রকম মন্তব্য করেননি বিরাট। ভিডিয়ো দেখে কী বলবেন অনুষ্কা, তা নিয়েও নেটাগরিকদের মধ্যে মশকরা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কোহলিকে প্রকাশ্যে চুমু তরুণীর, নেট দুনিয়ায় তোলপাড় (ভিডিও) 

প্রকাশিত সময় : ০৮:৫০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩