বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পন্টিং-ধোনিকে ছাড়িয়ে গেলেন লেনিং

অধিনায়ক হিসেবে ইতিহাস গড়লেন ম্যাগ লেনিং। শুধু অস্ট্রেলিয়াই নয়! পুরুষ ও নারী ক্রিকেট ইতিহাসে অধিনায়ক হিসেবে সফল তিনি।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে টানা তৃতীয়বার এবং সব মিলিয়ে ষষ্ঠবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এর আগে চারটি আইসিসি ট্রফি জিতে যৌথভাবে স্বদেশি অধিনায়ক রিকি পন্টিংয়ের সঙ্গে শীর্ষে ছিলেন লেনিং। পন্টিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া জিতেছে ২০০৩ আর ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৬ ও ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। এখন সবচেয়ে বেশি পাঁচটি আইসিসি ট্রফি জেতা অধিনায়ক লেনিং। তার অধীনে অস্ট্রেলিয়া ২০১৪, ২০১৮, ২০২০ ও ২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ২০২২ সালে।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি। তিনি অধিনায়ক হিসেবে আইসিসির ট্রফি জিতেছেন তিনটি। ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ আর ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পন্টিং-ধোনিকে ছাড়িয়ে গেলেন লেনিং

প্রকাশিত সময় : ১১:০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩