সবাই জানতো তারা গার্মেন্টসের ঝুট ব্যবসায়ী। ঢাকা থেকে ঝুট এনে রাজশাহী, নাটোরসহ বিভিন্ন জায়গায় বিক্রি করেন। কিন্তু এই ঝুট ব্যবসার আড়ালে তারা সক্রিয় মাদক ব্যবসায়ী। র্যাবের জালে ধরা পড়ার পর জানা যায় তারা আসলে ঝুট ব্যবসার আড়ালে মাদকের কারবার করে। রাজশাহী র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্য গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে নাটোর বড়হরিশপুর বাইপাস এলাকায় চেক পোষ্ট বসায়। র্যাবের জালে ধরা পড়ে ঝুট ব্যবসার আড়ালে মাদকের কারবারী এই দুই মাদক ব্যবসায়ী। আটককৃতরা হলো পিরোজপুর জেলার ভান্ডারিয়া এলাকার ট্রাক চালক রফিকুল হাওলাদার (২৪), যশেষার জেলার চৌগাছা থানার হেল্পার ইয়াছিন কবির নিরব (২০)। র্যাব-৫ জানায়, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানার রামাইগাছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের পূর্ব পার্শ্বে বড়হরিশপুর বাইপাস এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় ট্রাকের পিছনে বডিতে প্লাটফর্মের উপর গার্মেন্টস ঝুটের একটি ট্রাক আটক করে তল্লাশী চালানো হয়। পরে ট্রাকের মধ্যে অভিনব কায়দায় দুই বস্তায় ৫০ কেজি গাঁজা উদ্ধার হয়। যার মূল্য প্রায় পনের লাখ টাকা। দেখা যায়, হলুদ ও নীল রংয়ের ট্রাকের অর্ধেক পরিমান গার্মেন্টস ঝুট দিয়ে গাজাগুলো ঢেকে রাখা হয়োিছল। আটকের পর র্যাবের ব জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা জব্দকৃত আলামত গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে আইনশৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বিক্রির উদ্দেশ্যে পরিবহণ করছিল। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। পরে তাদের নাটোর জলার সদর থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ঝুট ব্যবসার আড়ালে মাদকের কারবার, নাটোরে দুইজন আটক
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ০৩:০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
- ১০২
Tag :
সর্বাধিক পঠিত


























