ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী বক্তা মাওলানা শরীফুল ইসলাম ভূঁইয়া নুরীর উপর নৃশংস হামলার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (৮ মার্চ) দুপুর ২টার দিকে র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সরকারপাড়া এলাকার অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। মঙ্গলবার রাতে চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে র্যাব। এর আগে আখাউড়া থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এ নিয়ে এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারকৃতরা হলেন বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের জাকির হােসেন ওরফে জাক্কু (৪৮), একই গ্রামের মাহবুবুল আল ওরফে শিমুল (৩৩), একই উপজেলার চাওড়া গ্রামের মো. সুমন (৩৫) ও কুমিল্লার চাওড়া দৌলতবাড়ি গ্রামের বাসিন্দা মাে. আমিরুল ইসলাম (২০)। এর আগে গত সোমবার রাত দেড়টার দিকে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল থেকে শাহিনুর ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশ। তাকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আহত ইসলামী বক্তা শরীফুল (৩৮) সদর উপজেলার চাপুইর গ্রামের কাজী আব্দুর রফিক ভূঁইয়ার ছেলে। তিনি বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামীয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক। বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে তিনি ওয়াজ করেন। গত শনিবার রাত সোয়া ১২টার দিকে বিজয়নগর উপজেলায় ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে আখাউড়া উপজেলার রামনগর রেলক্রসিং এলাকায় দুর্বৃত্তরা শরীফুলের উপর হামলা চালিয়ে জিহ্বা কেটে দেয়। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করনে র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মুমনিুল হক। তিনি বলেন, গােয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ইসলামী বক্তাকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত আসামিদের অবস্থান শনাক্ত করে আভিযান পরিচালনা করা হয়। এরপর মামলার এজাহারনামীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, মাহফিলে বক্তার বক্তব্যের কিছু অংশ আসামিদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। সে কারণে অতর্কিত হামলা চালিয়ে বক্তার জিহ্বা কেটে নেয় তারা।
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বক্তব্য গ্রহণযোগ্য না হওয়ায় ইসলামী বক্তার জিহ্বা কর্তন, গ্রেপ্তার ৪
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৮:৫৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
- ৯৭
Tag :
সর্বাধিক পঠিত


























