শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিকিৎসক সেজে প্রতারণা, যুবক গ্রেপ্তার

রাজশাহীতে অ্যাপ্রন পরে চিকিৎসক সেজে প্রতারণার অভিযোগে নয়ন ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

গ্রেপ্তার হওয়া নয়ন রাজশাহীর বাগমারা উপজেলার অচিনঘাট এলাকার আজগর হোসেন মণ্ডলের ছেলে। নগরীর বোয়ালিয়া থানা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।

পুলিশ জানিয়েছে, বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষার জাল প্রশ্নপত্র ও প্রবেশপত্র তৈরি করে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নিত একটি চক্র। নয়ন এ চক্রের সদস্য। তিনি অ্যাপ্রন পরে ডাক্তার সেজে বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে শিক্ষার্থীদের ‘টোপ’ দিতেন। এ সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ড জমা রাখতেন তিনি। অগ্রিম কিছু টাকাও নিতেন। গ্রেপ্তারের সময় নয়নের কাছে এসব কাগজপত্রের পাশাপাশি জীবনবৃত্তান্ত, নাগরিক সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি উদ্ধার হয়। ডিজিটাল প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।

সংবাদ সম্মেলনে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক বলেন, এটা ভয়ংকর কাজ। চক্রটির এমন অপরাধের কারণে অনেক মেধাবীর জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। গ্রেপ্তার হওয়া নয়নের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে আগেও চেক জালিয়াতির একটি মামলা আছে। নয়নকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রটির আরো কয়েকজন সদস্যের নাম পাওয়া গেছে। তাদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চিকিৎসক সেজে প্রতারণা, যুবক গ্রেপ্তার

প্রকাশিত সময় : ০৩:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩