রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ১৯ জনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত রাজশাহী নগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। নগর পুলিশ জানায়, অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ১ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ৩ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, দামকুড়া থানা ২ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে। যার মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মোট ২৪.১৫ গ্রাম হেরোইন, ১০৫ পিস ইয়াবা, ২০ পিস ট্যাপেন্টাডল, ৫ বোতল ফেন্সিডিল, ৫ লিটার দেশীয় চোলাইমদ ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নগরীতে পুলিশের অভিযানে আটক ১৯
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ০৩:৫২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
- ১০০
Tag :
সর্বাধিক পঠিত


























