বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোপা লিগে বড় জয় পেলো ম্যানইউ

উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তারা ৪-১ গোলে হারিয়েছে রিয়াল বেটিসকে। এটি ছিল লিভারপুলের কাছে ৭-০ গোলে হারার পর তাদের প্রথম ম্যাচ। এই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ালো তারা। এদিন ম্যাচের ৬ মিনিটেই মার্কাস রাশফোর্ডের গোলে এগিয়ে যায় ম্যানইউ। অবশ্য ৩২ মিনিটে আয়জ পেরেজের গোলে সমতা ফেরায় বেটিস। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পর ৫২ মিনিটে অ্যান্থনির গোলে আবার লিড নেয় রেড ডেভিলসরা। ৫৮ মিনিটের মাথায় ব্রুনো ফার্নান্দেস গোল করে ব্যবধান ৩-১ করে ফেলেন। আর ৮২ মিনিটে ম্যানইউর ডাচ তারকা ওউট ওয়েঘর্স্ট গোল করলে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে কোচ এরিক টেন হাগ বলেছেন, ‘আমার মনে হয় আমরা ভালো খেলেছি আজ। বিশেষ করে দ্বিতীয়ার্ধে। ৪-১ ভালো ফল। ভালো ভালো গোল হয়েছে। ভালো পারফরম্যান্স হয়েছে, যেটা দর্শকদের খুশি করেছে।’ লিভারপুলের বিপক্ষে ৭-০ গোরের হারার পরের ম্যাচে এভাবে দল ঘুরে দাঁড়ানোয় খুশি টেন হাগ, ‘আসলে বড় ব্যবধানে হারার পরের ম্যাচটা সব সময় গুরুত্বপূর্ণ। এখানে দেখার থাকে যে দল কিভাবে নিজেদের গুছিয়ে নেয়, কিভাবে ঘুরে দাঁড়ায়। আজ সেটি ভালোভাবে দেখিয়েছে আমাদের দল।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইউরোপা লিগে বড় জয় পেলো ম্যানইউ

প্রকাশিত সময় : ০৯:৩৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩