রাজশাহী মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাকইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল গত ২৭ শে ফেব্রুয়ারী সোমবার সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। আজ ১০ ই মার্চ শুক্রবার বিকালে নাকইল উচ্চ বিদ্যালয় মাঠে কেশরহাট পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশরহাট পৌরসভার বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মশিউর রহমান।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড,শফিকুল হক মিলন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বল, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব-আর রশিদ, সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম,প্যানেল মেয়র নজরুল ইসলাম, কাউন্সিলর হাফিজুর রহমান, মুকবুল হোসেন, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, প্রভাষক খুশবর রহমান, শাহিন আলম,ওসমান আলী,ওমর আলী, জিল্লুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক সহ প্রমূখ।

নিজস্ব প্রতিবেদক: 
























