প্রাথমিক শিক্ষায় বর্ষসেরা শিক্ষক, ছাত্র, শিক্ষা প্রতিষ্ঠান, মাঠ কর্মকর্তা, স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি), জনপ্রতিনিধি ক্যাটাগরিতে ১৪৭ জনের হাতে বর্ষসেরা পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়েছে। গত দুই বছর স্থগিত থাকার পর আবারও প্রাথমিক শিক্ষা সপ্তাহের মাধ্যমে এ পুরস্কার তুলে দেওয়া হলো। আজ রোববার (১২ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। অনুষ্ঠানে ২০১৯ ও ২০২২ সালের প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করা হয়। এর মধ্যে ২০১৯ সালে ২১ ক্যাটাগরিতে ২১ জনকে এ পুরস্কার দেওয়া হয়। একই বছরের জন্য ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ী ৯০ শিশুসহ ১১১ জনকে পুরস্কার দেওয়া হয়। ২০২২ সালে ২১ ক্যাটাগরিতে ২১ জন ও ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ী ৮৪ শিশুসহ ১০৫ জনকে পুরস্কার দেওয়া হয়। এছাড়া ২০২২ সালে ২১ ক্যাটাগরিতে ৪২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সনদ দেওয়া হয়। পদকপ্রাপ্তরা ২০১৩ এর পদক নীতিমালা অনুযায়ী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিশুদের যথাক্রমে ২০ হাজার টাকা, ১৫ হাজার টাকা ও ১০ হাজার টাকাসহ একটি সার্টিফিকেট ও একটি ক্রেস্ট দেওয়া হয়। ব্যক্তি ও প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বিজয়ীদের ২৫ হাজার টাকা, সার্টিফিকেট ও ক্রেস্ট দেওয়া হয়। এদিকে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে আজ রোববার থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’।
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
প্রাথমিকে ১৪৭ ব্যক্তি-প্রতিষ্ঠান পেলেন মাঠ সেরা পদক
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৪:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
- ৭৬
Tag :
সর্বাধিক পঠিত


























