শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে মৌসুমের প্রথম বৃষ্টি, ফল ফসলের জন্য আশীর্বাদ

রাজশাহীতে মৌসুমের প্রথম বৃষ্টি হয়েছে। আজ শনিবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে রাজশাহী ও এর আশপাশের এলাকায় এক পশলা বৃষ্টি হয়েছে। রাজশাহী আবহাওয়া অফিস বলছে, খুবই সামান্য পরিমাণে বৃষ্টি হয়েছে। তবে ১৫ তারিখের পর ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী আবহাওয়া অফিসের । রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, শুক্রবার (১০ মার্চ) রাত থেকেই রাজশাহীর আকাশে মেঘ ছিল। আজ শনিবার দুপুর ১২টার দিকে আবার আকাশ মেঘলা হতে শুরু করে। এরপর দুপুর দেড়টার দিকে শুরু হয় বৃষ্টি। তবে খুব বেশি সময় বৃষ্টি হয়নি। রাজশাহীতে আজ এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বর্তমান রাজশাহীর আকাশ মেঘ মুক্ত রয়েছে। চলতি মাসের মধ্যভাগ থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা আছে। তিনি বলেন, বৃষ্টির কারণে দিনের তাপমাত্রাও কিছুটা কমেছে। আজ দিনের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা শুক্রবার ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে অল্প পরিমাণে হলেও বৃষ্টিতে আমের উপকার হয়েছে বলে মনে করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রাজশাহীর অতিরিক্ত উপ-পরিচালক উম্মে ছালমা বলেন, খুব বেশি পরিমাণে বৃষ্টি হয়নি। তবে যতটুকু হয়েছে তা আমের জন্য দরকার ছিল। এখন গুটি ধরেছে। বৃষ্টির পানিতে আম দ্রুত বেড়ে উঠবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে মৌসুমের প্রথম বৃষ্টি, ফল ফসলের জন্য আশীর্বাদ

প্রকাশিত সময় : ১২:১৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩