শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে জুয়া খেলার সরঞ্জাম ও চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার-২

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের  বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস, নগদ টাকা ও একটি চোরাই মোটরসাইকেলসহ ইমরান উদ্দিন(৩২) এবং  সানি কাইয়ুম মিয়া(৩৩) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। 

শনিবার  (১১ মার্চ)দিবাগত রাত ১১ ঘটিকার সময় মৌলভীবাজার সদর থানার এসআই ইমতিয়াজ সরকার সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন। 

পুলিশ  সুত্রে জানা যায়, শনিবার রাতে মৌলভীবাজার মডেল থানায় গোপন সোর্সের মাধ্যমে সংবাদ আসে যে কনকপুর গ্রামে জনৈক সায়েদ মিয়ার ভাড়াটিয়া মোজাহিদ মিয়ার বসতঘরে একদল যুবক তাস দিয়ে জুয়া খেলছে। এই সংবাদের ভিত্তিতে রাত ১১ ঘটিকায় মৌলভীবাজার মডেল থানা পুলিশ  অভিযান পরিচালনা করে। 

পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসর থেকে  মোজাহিদ মিয়া(৩৮) এবং ইব্রাহিম মিয়া(৪০) নামে দুজন পালিয়ে যায়। সেখান থেকে পুলিশ দুই জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫২ টি তাস এবং নগদ ১হাজার ৩শ ১০ টাকা জব্দ করা হয়। 

ঘটনাস্থলে একটি রেজিষ্ট্রেশন বিহীন ১৫০ সিসি পালসার মোটরসাইকেল পাওয়া গেলে পুলিশ গাড়িটির মালিকানা সংক্রান্ত কাগজপত্র দেখতে চায়। কিন্তু গ্রেফতারকৃতরা গাড়ির কোন কাগজাদি দেখাতে পারেন নি। পুলিশ গাড়িটির ইঞ্জিন নাম্বারে ঘষামাজা দেখে গাড়িটি চোরাই গাড়ি হিসেবে জব্দ করে। 

এব্যাপারে গ্রেফতারকৃত  দুইজন এবং পলাতক দুইজনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় পেনাল কোডের ৩৭৯/৪১১ এবং জুয়া আইনের ০৩/০৪ ধারায় পৃথক দুটি মামলা দায়ের  করা হয়েছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে জুয়া খেলার সরঞ্জাম ও চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার-২

প্রকাশিত সময় : ১০:৩৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩