আয়ারল্যান্ডের বিপক্ষে তিন সংস্করণের সিরিজ শুরু হবে ১৮ মার্চ থেকে। প্রায় একই সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থাকায় সাকিব আল হাসানের পুরো সিরিজ খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। তবে ক্রিকেট বোর্ডের কাছে এখন পর্যন্ত সাকিব এনওসি (অনাপত্তিপত্র) না চাওয়ায় হোম সিরিজের সবকটি ম্যাচে থাকবেন বলে নিশ্চিত করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বিসিবি সভাপতি রোববার মিরপুরে বলেন, ‘সাকিব এখন পর্যন্ত অ্যাভেইলেবল। আমাদের কাছে এনওসি চায়নি। বোর্ডে এখন পর্যন্ত বিষয়টি আসেনি। সাকিব এনওসি চাইলে তখন বলতে পারব। ও তো চায়নি এখনও, জোর করে চাওয়াবো? ওয়ানডে ম্যাচ দিয়ে ১৮ মার্চ থেকে সিলেটে শুরু হবে আয়ারল্যান্ড সিরিজ। ২৭ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ৪ এপ্রিল থেকে ঢাকায় হবে একমাত্র টেস্ট। চলবে ৮ এপ্রিল পর্যন্ত। এরপর বাংলাদেশ আবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে এপ্রিল এর শেষে দিকে ইংল্যান্ডে যাবে। অপরদিকে আইপিএল শুরু হবে ৩১ মার্চ থেকে। শেষ হবে ২১ মে। সাকিবকে এবার দলে নিয়েছে কলকাটা নাইট রাইডার্স। বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক যদি আয়ারল্যান্ড সিরিজে খেলেন তাহলে আইপিএলে যোগ দিতে হবে ৮ এপ্রিলের পর। ফিরতে হবে মের শুরুতেই। নিলামের আগে বিসিসিআইকে পাঠানো চিঠিতে বিসিবিও জানিয়েছে এমনটাই। বিসিবি থেকে বিসিসিআইকে পাঠানো ইমেইলে জানানো হয়েছে, ‘আইপিএলে আয়ারল্যান্ড সিরিজে নির্বাচিত খেলোয়াড়রা ৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত উন্মুক্ত থাকবে।’ এই হিসেবে সাকিবসহ লিটন দাস ২৪ দিন আইপিএল খেলার জন্য এনওসি পাবেন। এর আগে বিসিবি সভাপতি সাকিবকে এনওসি দেওয়া হবে কি না এমন প্রশ্নে দিয়েছিলেন কড়া প্রতিক্রিয়া। তার ভাষ্য ছিল, `কোনোভাবেই দেওয়া হবে না এনওসি।‘ তবে আজ সিরিজ জয়ের উৎসবের মঞ্চে বিসিবি সভাপতির উলটো সুর। বিষয়টা এমন সাকিব যদি এনওসি চেয়ে থাকে তাহলে বিসিবি থেকে খেলতে দেবে। বিশ্বের সেরা টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি খেলার সুযোগ সাকিব হাতছাড়া করতে পারেন না নিশ্চয়!
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
সাকিবকে জোর করে আইপিএলের জন্য এনওসি চাওয়াবো?, প্রশ্ন পাপনের
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১০:৫২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
- ৯৬
Tag :
সর্বাধিক পঠিত



























