শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘পুরুষদের নারীর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কেননা পুরুষও যেমন মানুষ নারীও তেমনি মানুষ। তাই সত্যিকারের পুরুষরা কখনো নারীকে খাটো করে না।’ মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ভালো পুরুষরা নারীকে শ্রদ্ধা ও সম্মাণ করে এবং সমকক্ষ ভাবে। আর যে পুরুষরা নারীকে কটাক্ষ করে তারা কাপুরুষ। আমরা চাই সবাই বীর পুরুষ ও বীর নারী হবো এবং সবাই মিলে এদেশকে এগিয়ে নিয়ে যাবো।’ জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছড়াকার পিযুষ কান্তি বড়ুয়া, পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসিত বরণ দাশ,পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার প্রমুখ।
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পুরুষদের নারীর প্রতি আরও শ্রদ্ধাশীল হতে হবে: শিক্ষামন্ত্রী
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৪:১৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
- ১০৭
Tag :
সর্বাধিক পঠিত


























