মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন হয়েছে । বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল ০৩ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় মৌলভীবাজার জেলা পুলিশের ৪ টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। প্রথম ম্যাচে শ্রীমঙ্গল সার্কেল একাদশ এবং সদর সার্কেল একাদশ মুখোমুখি হয়। শ্রীমঙ্গল সার্কেল একাদশ ১-০ গোলে বিজয়ী হয়। দিনের দ্বিতীয় ম্যাচে কুলাউড়া সার্কেল একাদশ এবং পুলিশ লাইন্স একাদশ মুখোমুখি হয়। পুলিশ লাইন্স একাদশ ৬-২ গোলে কুলাউড়া সার্কেল একাদশকে পরাজিত করে। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুলিশ লাইন্স একাদশ এবং শ্রীমঙ্গল সার্কেল একাদশ মুখোমুখি হবে।
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মৌলভীবাজারে পুলিশ সুপার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
-
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার - প্রকাশিত সময় : ০৯:৫৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
- ১১৮
Tag :
সর্বাধিক পঠিত

























