শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আরও ৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

দেশে গত ২৪ ঘণ্টায় ৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৯৭৮ জনে। এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। তাই মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৫ জনে অপরিবর্তিত রয়েছে। আজ মঙ্গলবার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৭৩৫ জন। ২৪ ঘণ্টায় ১৩৯৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ২৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৮ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আরও ৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

প্রকাশিত সময় : ০৬:২৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩