শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে: রেলমন্ত্রী

ঈদুল ফিতরে ঘরমুখো এবং ফিরতি যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। বুধবার (২১ মার্চ) বেলা সাড়ে ১২ টায় রেলভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তিনি বলেছেন, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে। এর আগে মঙ্গলবার (২১ মার্চ) রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জানান, আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের আগাম টিকিট বিক্রি। ঈদযাত্রার সব টিকিট বিক্রি হবে অনলাইনে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। এ লক্ষ্যে ১ এপ্রিল থেকে কাউন্টারে টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত হয়েছে। আর ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঈদে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে: রেলমন্ত্রী

প্রকাশিত সময় : ০৩:০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩