বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ৩১ তোপধ্বনি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (২৬ মার্চ) ঢাকা পুরাতন বিমানবন্দর এলাকায় ভোর ৫টা ৫৪ মিনিটে এ আনুষ্ঠানিকতা শুরু হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা পুরাতন বিমানবন্দর এলাকায় (তেজগাঁও) বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ৬টি গান ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে। উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার সঙ্গে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ৩১ তোপধ্বনি

প্রকাশিত সময় : ০২:২০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩