শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা সাধারণ গ্রন্থাগার পরিদর্শনে এমপি বাদশা

রাজশাহী মহানগরীর পদ্মা সাধারণ গ্রন্থাগার পরিদর্শন করেছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলে হোসেন বাদশা। সোমবার সকালে নগরীর তালাইমারি শহিদ মিনার এলাকায় অবস্থিত অন্যতম এই গ্রন্থাগারটি পরিদর্শন করেন তিনি। এসময় গুরুত্বপূর্ণ এই পাঠাগারের উন্নয়নে সবসময় পাশে থাকায় এমপি বাদশার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পাঠাগার পরিচালনা কমিটির সদস্যরা। পরে পাঠাগারের হলরুমের উন্নয়নের জন্য দাবি জানালে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা তাৎক্ষনিকভাবে সেটি মেনে নিয়ে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। গ্রন্থাগার পরিদর্শনকালে এসময় পদ্মা সাধারণ গ্রন্থাগারের সভাপতি আলহ্বাজ মো: হাসেন আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান আইয়ুবসহ গ্রন্থাগার পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পদ্মা সাধারণ গ্রন্থাগার পরিদর্শনে এমপি বাদশা

প্রকাশিত সময় : ১১:০৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩