গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনের নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সোয়া আটটার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খণ্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর কচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে পিয়াস (২০) ও বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৩) এবং জামালপুরের মনোয়ার (২৫)। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে আরেফিন জানান, সকালে কেওয়াপূর্ব খণ্ড এলাকায় স্কাইনিস পাওয়ার কোম্পানি নামের বহুতল ভবনে কাজ করছিল নির্মাণ শ্রমিকরা। এ সময় অসাবধানতা বশত নির্মাণাধীন ভবনের রডের সঙ্গে পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শ হলে দীর্ঘ সময় আগুন জ্বলতে থাকে। এতে কয়েকজন শ্রমিক তারে আটকে পুড়ে যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিনটি মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গাজীপুরের নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০২:০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
- ১০৯
Tag :
সর্বাধিক পঠিত
























