রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেল মৌলভীবাজারের  ৪৮ জন মেধাবী  শিক্ষার্থী 

মৌলভীবাজারের  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে ট্যাব বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে পরিসংখান অফিসের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন নবম-দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ‘ট্যাব’ তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

প্রধান অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, জনশুমারি ও গৃহগণনা-২০২২-এ ব্যবহৃত দুই লক্ষ ট্যাব সারাদেশের মেধাবী শিক্ষার্থীদের হাতে হস্তান্তর করার গাইড লাইন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশনার আলোকে মৌলভীবাজার জেলার এমপিওভুক্ত সকল মাধ্যমিক বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের দেয়া হচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  বর্ণালী পাল এঁর সভাপতিত্বে মৌলভীবাজার জেলার পৌরসভার ছয়টি সরকারি ও এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির মোট ৪৮ জন মেধাবী শিক্ষার্থীর হাতে এসব ট্যাব তুলে দেয়া হয়।

আগামী সপ্তাহের মধ্যে জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির মোট ১ হাজার ৯৮ জন শিক্ষার্থীর হাতে এই ট্যাব দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,উপপরিচালক, স্থানীয় সরকার মল্লিকা দে,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ শাহীনা আক্তার জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপপরিচালক সৌরভ পাল মিঠুন,উপজেলা নির্বাহী অফিসার সদর মো. শরীফ উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেল মৌলভীবাজারের  ৪৮ জন মেধাবী  শিক্ষার্থী 

প্রকাশিত সময় : ১১:১৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩