বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুশফিকুর রহিমের দশম সেঞ্চুরি

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি পেয়েছেন টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ১৩৫ বলে ১৩ চার ও এক ছক্কায় এসেছে অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যানের দশম টেস্ট সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল মুমিনুল হকের (১১)। তামিম ইকবাল শতরানের দেখা পেয়েছেন দশবার। বুধবার (৫ এপ্রিল) রাজধানীর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুশফিকের সঙ্গে এরই মধ্যে জমে উঠেছিল লিটন দাসের জুটি। ৬৭ বলে তারা যোগ করেছেন ৬৩ রান। তাদের দৃঢ়তায় বড় লিডের পথে ছুটছে বাংলাদেশ। সাকিবের আল হাসানের বিদায়ের পর আয়ারল্যান্ডকে চেপে বসতে দেননি মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। সাবলীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিচ্ছেন দুজন। কিন্তু আুট হয়ে গেছেন লিটন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মুশফিকুর রহিমের দশম সেঞ্চুরি

প্রকাশিত সময় : ০৭:২৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩