শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে  ৩ ছিনতাইকারী গ্রেফতার 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে  থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়,  শ্রীমঙ্গল শহরের চৌমুহনাস্থ ক্যাফে শ্রীমঙ্গল এন্ড চাইনিজ এর স্বত্তাধিকারী বাবুল আহমেদ ৩ এপ্রিল রাত অনুমান দেড়টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ক্যাফে শ্রীমঙ্গল এন্ড চাইনিজ হতে পায়ে হেঁটে নিজ বাড়িতে ফেরার পথে শ্রীমঙ্গল শহরের শ্যামলী আবাসিক এলাকার পৌর শ্মশান ঘাটের সামনে পৌঁছামাত্র  অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন ছিনকাইকারী পথরোধ করে তার সঙ্গে থাকা কালো রংয়ের ব্যাগ ধরে টানটানি শুরু করে।

পরে বাবুল আহমেদ তাদের বাধা প্রদান করলে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা তাদের হাতে থাকা ইট দিয়ে  বাবুল আহমেদ  মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। গুরুতর জখম অবস্থায় বাবুল আহমেদ মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তার ব্যাগে থাকা ব্যবসার নগদ ২৮ হাজার টাকা ব্যাগসহ ছিনতাই করে নিয়ে যায়।

এছাড়াও ছিনতাইকারীরা  বাবুল আহমেদ এর ব্যবহৃত একটি OPPO  এবং একটি I-PHONE7 মোবাইল ফোন জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় বাবুল আহমেদ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এর প্রেক্ষিতে মামলা দায়ের  হয়।

পরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের নির্দেশনায় এসআই অলক বিহারী গুন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে  ছিনতাইয়ের ঘটনায় জড়িত মো. মাসুম মিয়া (২২), কিশোর অপরাধী মো. আলম তালুকদার, (১৭) এবং, আরমান মিয়া (১৫) কে গ্রেফতার করেন।

গ্রেফতাকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত টাকার মধ্যে নগদ ১০ হাজার টাকা, একটি OPPO মোবাইল ফোন এবং বাবুল আহমেদ এর ব্যবহৃত ব্যাগ উদ্ধার পূর্বক জব্দ করেন। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সকলেই ঘটনার কথা স্বীকার করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীমঙ্গলে  ৩ ছিনতাইকারী গ্রেফতার 

প্রকাশিত সময় : ১০:৪৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩