বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেসির বার্সেলোনার বাড়িতে চুরির চেষ্টা

দুই বছর আগে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লিখিয়েছেন লিওনেল মেসি। এখন প্যারিসেই নিবাস আর্জেন্টাইন তারকার। তবে যেখানে ফুটবলার হিসেবে বেড়ে উঠেছেন, সেই বার্সেলোনতেও বাড়ি আছে তার। দুই অজ্ঞাতনামা ব্যক্তি সেই বাড়িতে চুরির চেষ্টা করেছেন বলে খবর সংবাদমাধ্যমের।

মেসির বাড়িটি বার্সেলোনা শহরের কাস্তেলদেফেস অঞ্চলে। বার্সার মাঠ ক্যাম্প ন্যু থেকে প্রায় ২০ কিলোমিটার দূরত্বে এই অঞ্চল। স্পেনের একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানের বরাত দিয়ে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ল্যান্স’ জানিয়েছে, বৃহস্পতিবার সকালের দিকে দুজন অজ্ঞাতনামা ব্যক্তি মেসির বাড়ির সীমানায় ঢুকে পড়েন। বাগানের ভেতর দিয়ে গিয়ে বাসার দরজা ও জানালা ভেঙে ঢোকার চেষ্টা করেছিলেন তারা। কিন্তু সফল হতে পারেননি।

পরে গ্যারাজ দিয়েও ঢোকার চেষ্টা করেছিল চোরেরা। কিন্তু ব্যর্থ হতে হয় সেখানেও। পুলিশ আসার আগেই চোরেরা পালিয়ে যায়। দুই চোরের এই আসা–যাওয়ার ভিডিও ধরা পড়েছে বাসার নিরাপত্তা ক্যামেরায়। কালো হুডি পরে এসেছিল দুই চোর।

মেসি এই বাড়িটি ২০১৩ সালে ২১ লাখ ডলারে কেনেন। পরে সেখানে আরও ৭০ লাখ ডলার খরচ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মেসির বার্সেলোনার বাড়িতে চুরির চেষ্টা

প্রকাশিত সময় : ০৭:৪১:২২ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩