বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাগমারায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

বাগমারা উপজেলার মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আল আসাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বেলা ১২ টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে পুলিশ তাকে আদালতে প্রেরণ করে। সম্প্রতি মুগাইপাড়া গ্রামে মারামারির ঘটনায় সুলতান সরদারের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আল আসাদসহ ৬ জনের নাম উল্লেখ করে বাগমারা থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ মুগাইপাড়া গ্রামে বাড়ির পানি নিষ্কাশনের একটি ড্রেন নিয়ে কথা কাটাকাটির সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে মারামারির ঘটনা পর্যন্ত ঘটে। ওই ঘটনায় সুলতানের পরিবারের বেশ কয়েকজন আহত হয়। ঘটনাটি নিয়ে স্থানীয় ভাবে মিমাংসার কথা বলা হলেও সেটা হয়নি। মারামারির ঘটনায় অবশেষে ৮ই এপ্রিল মামলা দায়ের করা হয়েছে। মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আল আসাদের হুকুমে সুলতানের পরিবারে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। মামলার অন্যান্যরা হলো আয়ুব আলী, মাসুদ রানা, মঞ্জুর রহমান, আফজাল হোসেন এবং মাবিয়া। হাফিজ আল আসাদ মুগাইপাড়া এলাকায় এক আতংকের নাম। এই নামে অনেক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সেকেন্দার আলী বলেন, মারামারির মামলায় হাফিজ আল আসাদকে গ্রেপ্তার করা হয় এবং পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগমারায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

প্রকাশিত সময় : ১০:৪৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩