দেশের স্বনামধন্য লিফট কোম্পানি স্পা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের রাজশাহী শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের বোয়ালিয়া থানার মোড়ে কোম্পানিটির স্থানীয় কার্যালয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এর আগে স্পা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে কোম্পানিটিতে কর্মরত বিভিন্ন কর্মকতা-কর্মচারীসহ গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, স্পা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান পার্থ প্রতিম সরকার, ডিরেক্টর আতাউর রহমান, সহকারী ম্যানেজার সুকুমার দাস, সিনিয়র ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, শামীম হোসেন প্রমুখ।
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে স্পা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ইফতার মাহফিল
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ১১:৫৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- ৭২
Tag :
সর্বাধিক পঠিত

























