রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাবি শিক্ষার্থীদের কুরআন বিতরণ

মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনের ভাষা আরবি। বাংলা ভাষাভাষী অনেকেই গ্রন্থটি পড়তে পারেন। কিন্তু অধিকাংশ মানুষই গ্রন্থটির বাংলা অর্থ করতে পারেন না। এ জন্য অবশ্য বর্তমানে বাংলা অর্থসহ কুরআনের কপি পাওয়া যায় বাজারে। যা পাঠকদের জন্য পড়া ও বুঝা সহজ। এ জন্যই জনসাধারণকে কুরআন পাঠে উব্ধুদ্ধ করতে বাংলা অনুবাদসহ কুরআন বিতরণের উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কয়েকজন শিক্ষার্থী। এরই মধ্যে তারা অর্ধশত কুরআন বিতরণ করেছেন। মুসলিম ধর্মাবলম্বীদের পাশাপাশি কুরআন উপহার দিয়েছেন অমুসলিম শিক্ষার্থীদেরও।কুরআন উপহার দেয়ার এই উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রদীপ্ত-৫৫ ব্যাচ (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা। আর এই কাজে অর্থ দিয়ে সাহায্য করেছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।জানতে চাইলে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোয়েব হাসান বলেন, গত রমজানে দেখেছি কয়েকজন মিলে ক্যাম্পাসে কুরআন বিতরণ করেছে, এটা আমার কাছে খুব ভালো লাগে। তাদের থেকে অনুপ্রাণিত হয়ে এই বছর আমি উদ্যোগ নিয়েছি। আর সবাই আমাকে এই কাজে সহযোগিতা করেছে। সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।তিনি জানান, এই কাজের জন্য ফান্ড কালেকশন হয়েছে ফেসবুকের মাধ্যমে। মুসলিমদের পাশাপাশি অমুসলিম শিক্ষার্থীদের কুরআন উপহার দেয়া হবে। এই মর্মে একটি শর্ট ভিডিও ফেসবুকে আপলোড করেছিলাম। এরপর বেশ সাড়া পেয়েছি। ইচ্ছা ছিল মোটামুটি ২০টি কুরআন উপহার দিতে পারলেই হলো। কিন্তু মানুষজন এত সাড়া দিয়েছে তা কল্পনাতীত। যেভাবে পেরেছে অর্থ দিয়ে সাহায্য-সহযোগিতা করেছে।

সোয়েব বলেন, যারা কুরআন নিতে চায় তাদের জন্য একটি অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছিল। সেখানে অনেকে রেজিস্ট্রেশন করেছে। আমরা এরই মধ্যে শতাধিক কুরআন উপহার হিসেবে তাদের নিকট পৌঁছে দিয়েছি। অনেকে রেজিস্ট্রেশন করে বাড়ি চলে গেছে। তাদের উপহার আমরা ঈদের পর পৌঁছে দেব।

মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি অমুসলিমদের কুরআন উপহার দিয়েছেন তারা। এই বিষয়ে জানতে চাইলে সোয়েব বলেন, জ্ঞান-বিজ্ঞানের এই যুগে সবাই অজানাকে জানতে চায়। এক ধর্মের মানুষের অন্য ধর্ম সম্পর্কে জানার আগ্রহ থাকে। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এই আগ্রহ আরও প্রবল। সেই ভাবনা থেকেই আমরা অমুসলিম শিক্ষার্থীদেরও কুরআন উপহার দেয়ার সিদ্ধান্ত নেই। এরই মধ্যে কয়েকজন অমুসলিম শিক্ষার্থীকে কুরআন উপহার দিয়েছি। আরও কয়েকজন উপহার নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করে যোগাযোগ করেছেন। আমরা তাদের নিকটও কুরআন পৌঁছে দেব। ঈদের পরও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাবি শিক্ষার্থীদের কুরআন বিতরণ

প্রকাশিত সময় : ১০:৪১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩