শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাইসাইকেলের টায়ারে ভরে সোনা পাচারকালে আটক ১ 

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে চারটি স্বর্ণের বারসহ মো. ইমাম হোসেন (৪০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাইসাইকেলের টায়ারের মধ্যে ভরে কৌশলে পাচার হচ্ছিলো এই সোনার বার। কাকডাঙ্গা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৬ আরবি থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের বালিয়াডাঙ্গা বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। ইমাম হোসেন কাকডাঙ্গা গ্রামের মো. ইব্রাহিম হোসেনের ছেলে। বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক সোমবার (১৭ এপ্রিল) রাতে জানান, কাকডাঙ্গা বিওপির হাবিলদার খবির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ইমাম হোসেনকে নগদ ৫০ হাজার টাকা ও একটি বাইসাইকেলসহ আটক করে। এসময় তার বাইসাইকেলের টায়ারের মধ্য থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৪৬৬ গ্রাম ৪৫০ মিলিগ্রাম, মূল্য প্রায় ৩৯ লাখ ৩৬ হাজার ৮৩৮ টাকা। আটক ইমাম হোসেনকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাইসাইকেলের টায়ারে ভরে সোনা পাচারকালে আটক ১ 

প্রকাশিত সময় : ১১:০০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩