রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সৌদিতে চাঁদ দেখা গেছে, শুক্রবার ঈদ

সৌদিতে চাঁদ দেখা গেছে। শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদুল ফিতর পালিত হয়। সেই হিসেবে দেশে শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে শুক্রবার চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের অর্ধচন্দ্র দেখা গেছে। তাই দেশটিতে ২০২৩ সালের ঈদুল ফিতরের প্রথম দিন ২১ এপ্রিল পালিত হবে। আর এই তারিখ ইসলামিক ক্যালেন্ডারের শাওয়াল মাসের প্রথম দিনটিকেও চিহ্নিত করে। সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, আগামী শুক্রবার (২১ এপ্রিল) থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। ছুটি চার দিন থাকবে ও মঙ্গলবার (২৫ এপ্রিল) থেকে দপ্তর শুরু হবে। এদিকে, বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে অন্তত সাতটি দেশ। এই দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড ও জাপান। এর আগে আগামী শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন ঘোষণা করেছে ব্রুনেই। বৃহস্পতিবার দেশটির আকাশে শাওয়াল মাসের অর্ধচন্দ্রাকার চাঁদ দেখা যায়নি। যে কারণে শনিবার অর্থাৎ ২২ এপ্রিল ইসলামের অন্যতম উৎসবের প্রথম দিন পালন করবে দেশটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সৌদিতে চাঁদ দেখা গেছে, শুক্রবার ঈদ

প্রকাশিত সময় : ১০:৫৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩