রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে গ্রেটার সিলেট ডেভেলপমেন্টের ঈদ উপহার পেলো শতাধিক সিএনজি চালক

মৌলভীবাজারে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এবং ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে স্কটল্যান্ড রিজনের ঈদ উপহার পেলো শতাধিক সিএনজি চালক। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার ২০ এপ্রিল সদর উপজেলার ইসলামপুর শাহী ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ ঈদ উপহার প্রদান  করা হয়। 

বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিমের পরিচালনায় ও সমাজকর্মী আব্দুর রকিব সাবুর সভাপতিত্বে এ ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, প্রধান বক্তা গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এবং ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে স্কটল্যান্ড রিজন এর সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিশেষ অতিথি সাবেক ইউপি চেয়ারম্যান সাদিকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদর উপজেলার সভাপতি আকিকুর রহমান নোমান, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এবং ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে স্কটল্যান্ড রিজন এর সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি মোঃ শামসুল ইসলাম। 

অনুষ্ঠানে ক্যান্সার আক্রান্ত এক সিএনজি চালককে নগদ ৫ হাজার টাকা অর্থ প্রদান ও সড়ক দুর্ঘটনায় পা হারানো একজন চালককে সংগঠনের পক্ষ থেকে ঘর বানিয়ে দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে গ্রেটার সিলেট ডেভেলপমেন্টের ঈদ উপহার পেলো শতাধিক সিএনজি চালক

প্রকাশিত সময় : ১১:১৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩