বরিশাল নগরীতে বাসের চাঁপায় মোটর সাইকেল চালক ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক ও দুদক কর্মকর্তা নিহত হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে বরিশাল-ঝালকাঠি সড়কের নগরীর রুপাতলী বসুন্ধরা হাউজিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন। নিহত এসআই ফায়েজ ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুরা গ্রামের আব্দুল মালেকের ছেলে। ফায়েজ ডিএমপির বিশেষ শাখায় কর্মরত ছিলেন এবং আহত অবস্থায় চিকিৎসাধীন এমদাদুল হক রাত ৮টার দিকে মারা গেছে। সে নলছিটি উপজেলার গৌরিপাশা গ্রামের আব্দুল লতিফ মল্লিকের ছেলে। সে হবিগঞ্জের দুদক কার্যালয়ের করনিক কর্মকর্তা। কোতয়ালী মডেল থানার আনোয়ার হোসেন বলেন, বরিশাল নগরীতে শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলযোগে এসআই দুদক কর্মকর্তাকে নিয়ে নিজ বাড়ীতে ফিরছিলো। তখন নগরীর রুপাতলী বাস টার্মিনালগামী হিমেল পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের নিচে চাপা পড়ে মোটর সাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর এসআই ফয়েজকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। আহত অপর আরোহী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়েছে। বাসটি আটক করা হয়েছে।
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বরিশালে বাস চাপায় পুলিশ ও দুদক কর্মকর্তা
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১২:০০:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
- ১৩৭
Tag :
সর্বাধিক পঠিত



























