বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমরা একসঙ্গে থাকার সময় পাচ্ছি না: শোয়েব মালিক

রাজনৈতিক বৈরিতার কারণে ভারত ও পাকিস্তান দীর্ঘদিন দ্বিপাক্ষিক সিরিজে নেই। শুধুমাত্র বৈশ্বিক আসরগুলোতে তাদের সাক্ষাৎ হয়। যদিও দুদেশের সিরিজ হওয়া নিয়ে প্রায়ই আলোচনা হচ্ছে। এবার ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক ঠিক করতে ক্রীড়া বিশ্বের জনপ্রিয় জুটি শোয়েব মালিক ও সানিয়া মির্জাকে টেনে আনা হলো। তবে এই জুটির বিচ্ছেদেরে গুঞ্জন যেন আরও ভারি করলেন মালিক।

ভারত-পাকিস্তানের সিরিজ ফের মাঠে গড়ানো নিয়ে সানিয়া মির্জা কি কোনো ভূমিকা নিতে পারেন? ভারতীয় টেনিস তারকার স্বামী শোয়েব মালিককে এমন প্রশ্ন করা হয়েছিল। তবে প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি শোয়েব। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।পাক সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে ভারত-পাক ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় সাবেক পাকিস্তান অধিনায়ক শোয়েবকে। তিনি উত্তর দেওয়ার আগেই সঞ্চালক আরও একটি প্রশ্ন করে বসেন। জিজ্ঞাসা করেন, ‘‘আমরা কি সানিয়াকে সাহায্য করার আবেদন করতে পারি?’জবাবে শোয়েব বলেন, ‘আমরা একসঙ্গে থাকার সময় পাচ্ছি না।’এ কথা বলে হেসে ফেলেন শোয়েব। আর কিছু বলেননি তিনি।

এদিকে মালিকের মতে, ক্রিকেটই পারে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ভালো করতে। এ নিয়ে তিনি বলেন, ‘খেলা আমাদের এক হতে শেখায়। তাই সুযোগ পেলেই আমাদের একে অপরের দেশে গিয়ে খেলা উচিত। আমরা পড়শি। এতে আমাদের দু’দেশেরই ভালো হবে। এখনও আইসিসি প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান ম্যাচের জনপ্রিয়তা সব থেকে বেশি। আমরা একে অপরের দেশে গিয়ে খেললে দু’দেশের সম্পর্কও অনেক ভালো হবে।’

শোয়েব ও সানিয়া দীর্ঘ দিন একসঙ্গে থাকেন না। গত বছর সানিয়ার জন্মদিনে দেখা যায়নি শোয়েবকে। এমনকি কয়েক দিন আগে সানিয়ার ইফতার পার্টিতেও ছিলেন না শোয়েব। জানা যায়, পাক অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে শোয়েবের সম্পর্ক রয়েছে। সানিয়া ও শোয়েবের সম্পর্ক ভাঙার প্রধান কারণ নাকি সানা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আমরা একসঙ্গে থাকার সময় পাচ্ছি না: শোয়েব মালিক

প্রকাশিত সময় : ০৯:২৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩