বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন বশেমুরবিপ্রবির ৪ শিক্ষার্থী

নিজ নিজ অনুষদে সর্বোচ্চ সিজিপিএ পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৪ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯’ পেয়েছেন। সোমবার (১ মে) ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে বিষয়টি জানা যায়। তালিকাটি ইউজিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।  পদকপ্রাপ্তরা হলেন ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী এস.এম ইসমাইল হোসেন, সমাজবিজ্ঞান অনুষদের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম, মানবিক অনুষদের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিমা রায়, আইন অনুষদের শিক্ষার্থী সুলতানা আঞ্জুম। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১৭৮ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯’ এর জন্য মনোনীত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন বশেমুরবিপ্রবির ৪ শিক্ষার্থী

প্রকাশিত সময় : ১০:৩৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩