রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র নেয়া হিড়িক পড়েছে। গত তেরদিনে একজন মেয়র প্রার্থীসহ কাউন্সিলর পদে মনোনয়নপত্র নিয়েছে ৭ শ’ ৫৯জন। এত বিপুল সংখ্যক কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র নেয়াকে কেন্দ্র করে চলছে আলোচনা সমালোচনা। অনেকেই নিজেকে প্রচার করার জন্য মনোনয়নপত্র নিয়েছেন। এবার রাসিক নির্বাচন অনেকটাই ব্যতিক্রম হবে, বিপুল পরিমাণ কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলনের জন্য এমনটাই মনে করছেন ভোটার ও সংশ্লিষ্টরা। কারণে এবার রাসিক নির্বাচনে প্রতিদিন বিপুল পরিমান মনোনয়নপত্র উত্তোলন ও জমা হচ্ছে। গত ২৭ এপ্রিল থেকে বুধবার পর্যন্ত মেয়র পদে একজনসহ ৭ শ’ ৫৯ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এবার রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন ভোটার ভোট দিবেন। এরমধ্যে নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। তারমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৮৫ জন এবং নারী ১ লাখ ৮০ হাজার ৯৭২ জন। এর মধ্যে ৩০ হাজার ১৫৭ জন তরুণ-তরুণী প্রথম ভোট দিবেন। গত বছর ভোটার সংখ্যা ছিলো ৩ লাখ ২২ হাজার। এবার সম্ভাব্য ১৫২ টি ভোটকেন্দ্রের ১১৭৩ টি কক্ষে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২১ মে নমিনেশন দেয়া শুরু হবে। ২৩ মে মনোনয়ন দাখিলের শেষ সময়। এছাড়াজন ২ জুন প্রতীক বরাদ্দ দেয়া হবে।
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
১৩ দিনে কাউন্সিলর পদে ৭শ’ ৫৯ জনের মনোনয়নপত্র উত্তোলন
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ১১:০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- ৮৩
Tag :
সর্বাধিক পঠিত


























