বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের সব পরীক্ষা স্থগিত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সব কলেজের আগামীকাল রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শনিবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সব কলেজের আগামীকালের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কবে এ পরীক্ষা নেওয়া হবে, তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’ অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে এর আগে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের সব পরীক্ষা স্থগিত

প্রকাশিত সময় : ১০:৫৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩